
চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১ | সময় সংবাদ
এ,কে এম গিয়াসউদ্দিন ,ভোলা:
চরফ্যাশনে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহতের সংবাদ পাওয়া গিয়াছে। সুত্র জানায় শশুরবাড়ি গাছের সাথে বিদ্যুতায়িত হয়ে মো. কুদ্দুস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়।
আজ (১৪ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার ওমরপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জনতা বাজার সংলগ্ন শামসুল হক সাহেব'র বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে বিদ্যুৎস্পৃষ্টে আহতের স্বজনরা চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মো. কুদ্দুস চরফ্যাশন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের পুত্র।
স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮ টায় শ্বশুরবাড়ির সুপারি বাগানের সুপারি পাড়ার জন্য একটি গাছে উঠলে গাছের সাথে বিদ্যুতের তার থাকায় বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যান তিনি। পরে তার স্বজনরা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
