নিষেধাজ্ঞার প্রথম দিনেই ফরিদপুরে প্রায় তিন মণ ইলিশ জব্দ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৭, ২০২২

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ফরিদপুরে প্রায় তিন মণ ইলিশ জব্দ | সময় সংবাদ

 

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ফরিদপুরে প্রায় তিন মণ ইলিশ জব্দ | সময় সংবাদ

নাজমুল হাসান নিরব, ফ‌রিদপুর প্রতি‌নি‌ধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন মণ (১১৪ কেজি) ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত নিবার্হ ম্যজিস্ট্রেট। 


শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার এ অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। অভিযানে মৎস্য অফিসের কর্মচারীরা তাদের সহযোগিতা করেন।পরে মাছগুলো উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় ইলিশ মাছ কেনাবেঁচার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন, প্রজননক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় জেরেদের ইলিশ না ধরার জন্য সতর্ক করেন।


সময়/রাজ/এনটি


Post Top Ad

Responsive Ads Here