বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে এক চাকমার মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৭, ২০২২

বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে এক চাকমার মৃত্যু | সময় সংবাদ

বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে এক চাকমার মৃত্যু | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে টমটম অটোরিকশা  উল্টে সান্দ্রা চাকমা (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। সে অটোরিকশার যাত্রী হয়ে উপজেলা সদরে যাচ্ছিলো ।


শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় রাবার বাগান মোড়ে অটোরিকশা  টমটম অন্য একটি টমটমকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে চাপা পড়ে । মৃত্যু সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে। এই ঘটনায় আরো ২ জন গুরোতর আহত হয়। 


আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে  উপজেলা সাস্থ্যকমপ্লেসে ভর্তি করা হয়। আহতরা  হলেন, জ্ঞান বীর চামকা(৪৬) ও জ্ঞান রতন চাকমা(৪৭)। 


এব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অটোরিকশা সাইড দিতে গিয়ে উল্টে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এখনো কেও অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।




Post Top Ad

Responsive Ads Here