চারঘাটে অরক্ষিত রেল গেইটে দূর্ঘটনা এরাতে ১৪৪ ধারা জারি,দূর্ঘটনা চলামান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৭, ২০২২

চারঘাটে অরক্ষিত রেল গেইটে দূর্ঘটনা এরাতে ১৪৪ ধারা জারি,দূর্ঘটনা চলামান | সময় সংবাদ

চারঘাটে অরক্ষিত রেল গেইটে দূর্ঘটনা এরাতে ১৪৪ ধারা জারি,দূর্ঘটনা চলামান | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলায় অরক্ষিত রেল গেইটের কারনে দূর্ঘটনা চলমান রয়েছে। উপজেলার নন্দনগাছী এলাকায় দূর্ঘটনার প্রবণতা অনেক বেশি। রেল কর্তৃপক্ষ ঝুকির্পূণ এরাতে ১৪৪ ধারা জারি করেছে। অপ্রত্যাশিত রেল দূর্ঘটনা নিয়ে অনেকে প্রশ্ন না থাকলেও অরক্ষিত রেলগেইটে দূর্ঘটনা প্রত্যাশিত নই। 


বৃহস্পতিবার রাত ১১.৩০টার সময় উপজেলার নীমপাড়া ইউনিয়নের নন্দনগাছী কুঠিপাড়ার বটতলা অরক্ষিত রেল গেইটে তীতুমির এক্সপ্রেস একটি সিএনজিকে ধাক্কা দেয়। অনুসন্ধানে জানাযায়, ওই সময় জেলার বাঘা উপজেলা থেকে অসুস্থ রোগী নিয়ে একটি সিএনজি রাজশাহীর অভিমুখে যাচ্ছিল। ঘটনা চক্রে তীতুমির এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রাজশাহীর বটতলা রেলগেইট অতিক্রম করছিল। পরিশেষে সিএনজি চালকসহ ৩ যাত্রী অদূরে ছিটকে পরে। পরে স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার দিবাগত রাত ১২টার সময় পুঠিয়া ফায়ার সার্ভিস দূর্ঘটনায় কবলিতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুক্রবার সকালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যবরত চিকিৎসক পত্রিকার প্রতিনিধিকে জানান, রেল র্দূঘটনায় ৪ জনের মধ্যে তিনজনের মাথায় গুরত্বর আঘাত লেগেছে, তাদের অবস্থা আশঙ্কা জনক। ওই রাতে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই সংবাদ লিখা পর্যন্ত আহতেদের কোন পরিচয় পাওয়া যায়নি।   

          

স্থানীয়দের মতামত এবং রেল অফিসের তথ্য মতে দক্ষিন, পূব ও উত্তরাঞ্চলগামী যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ী ট্রেন গুলো চারঘাট উপজেলার সরদহ ও নন্দনগাছী জনবহুল গ্রামের মাধ্য দিয়ে প্রতিদিন প্রায় ২৫টি ট্রেন চলাচল করে। এই রেল পথ অতিক্রম করতে প্রায় ১২টি জায়গায় লেভেলক্রসিং পথ রয়েছে। জানাযায়, হলিদাগাছি এবং চারঘাট-পুঠিয়া সড়কে নন্দনগাছি ২টি লেভেলক্রসিং রেলগেট রয়েছে।  অন্য ১০টি অরক্ষিত রেল গেইট হলো দিঘলকান্দি মোল্লাপাড়া ঢালান, দিঘলকান্দি গাঙ্গনপাড়া, হলিদাগাছী, হলিদাগাছি সিগনাল, দৌলতপুর, শলুয়া ঢালান, বালুদিয়ার, নন্দনগাছি, কমকারপাড়া, বরকতপুর ও কালুহাটি। 


রাজশাহী রেল অফিসের সূত্রমতে, অরক্ষিত রেল গেইট গুলোতে স্থানীয় জনগন এবং বিকল্প যানবাহন চলাচলে সর্তকতা অবলম্বন করা ছাড়া বর্তমান কোন সমাধান তাদের কাছে নইে। এবিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহতি কর হয়েছে। সময় সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।



সময়/রাজ


Post Top Ad

Responsive Ads Here