ফরিদপুরে শাশুড়ি খুন করে পালিয়ে গেল জামাই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৮, ২০২২

ফরিদপুরে শাশুড়ি খুন করে পালিয়ে গেল জামাই | সময় সংবাদ

ফরিদপুরে শাশুড়ি খুন করে পালিয়ে গেল জামাই | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে গেছে জামাই ইউনুস মোল্যা।


 শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।  


জানা যায়, প্রাকৃতিক কাজের প্রয়োজনে শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে বের হলে তাকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপান ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যান। পরে শ্বাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।


শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন হত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




Post Top Ad

Responsive Ads Here