জয়পুরহাটে র‍্যাবের হাতে দুজন ভুয়া চিকিৎসক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৫, ২০২২

জয়পুরহাটে র‍্যাবের হাতে দুজন ভুয়া চিকিৎসক আটক

জয়পুরহাটে র‍্যাবের হাতে দুজন ভুয়া চিকিৎসক আটক


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর এম আর সরকারি ডিগ্রি কলেজ এলাকায় নিজ নিজ চেম্বারে র‍্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে।


এ সময় তাঁদের চেম্বার থেকে জাল অটো সিল, প্রেসক্রিপশন প্যাডসহ বিভিন্ন চিকিৎসার সরমঞ্জাদি জব্দ করা হয়।


বুধবার(৫ অক্টোবর) সকালে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তার আগেই মঙ্গলবার রাতেই ভুয়া দুই চিকিৎসকদের আক্কেলপুর থানায় সোপর্দ করা হয়।


আটককৃতরা হলেন,আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. হারুনুর রশিদ (৪১) ও আক্কেলপুর পৌর শহরের কেশবপুর এলাকার মৃত রজিব উদ্দিনের ছেলে মো. কায়েম উদ্দিন মণ্ডল (৫৬)। এর মধ্যে হারুনুর রশিদ চেম্বার খুলে দন্ত চিকিৎসা আর কায়েম উদ্দিন সব ধরনের এলোপ্যাথিক চিকিৎসা দিচ্ছিলেন। তবে তাঁদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সনদ নেই।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের কলেজ গেট এলাকায় দুই চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় হারুনুর রশিদ ও কায়েম উদ্দিন তাঁদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সনদ দেখাতে পারেননি। অভিযানের সময় দুই চেম্বার থেকে ৯ টি জাল অটো সিল, ১টি জাল সার্টিফিকেট, ৩টি প্রেসক্রিপসন প্যাডসহ চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।


র‍্যাব আরো জানায়, চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই কায়েম উদ্দিন ৩২ বছর ধরে রোগীদের চিকিৎসা করতেন। অন্যদিকে হারুনুর রশিদ ১১ বছর ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গতকাল গভীর রাতে র‍্যাব ভুয়া দুইজন চিকিৎসককে থানায় হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত আইন অননুসারে মামলা করা হয়েছে বলেও ওসি জানান।


Post Top Ad

Responsive Ads Here