![]() |
বাঁশখালীতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালী ও জমায়েত |
মুহাম্মদ আনিসুর রহমান হানিফ,বাশখালি প্রতিনিধি:
বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর পৃথিবীতে আগমন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে কাথরিয়া ইউনিয়নে আজ বুধবার সকাল ৮টায় আহলে সুন্নত ওয়াল জামা'আত, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতী বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহঃ সৃতি সংসদের ব্যাবস্থাপনায় মাওলানা নেছার উদ্দিন মুনিরীর নেতৃত্বে চুনতী বাজার হতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এক বিশাল র্যালী যাত্রা হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদর্শন করে পরবর্তীতে বাগমারা অলিশাহ্ রঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে জমায়েত হয়ে ময়দানে সালাত সালাম, বিশেষ মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে মাওলানা আমির হোসেন এর সঞ্চানালয় সভাপতিত্ব করেন চুনতী বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহঃ সৃতি সংসদের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিজুর রহমান আজিজ,গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান রেজভী,সাংগঠনিক সম্পাদক এস.এম শহীদুল ইসলাম, সার্জেন্ট নুর হোসেন তালুকদার, মাওলানা মনচুর আলম আল কাদেরী, মাওলানা আমানত উল্লাহ,মাওলানা জহিরুল ইসলাম, ডা.মুহাম্মদ আমিন চৌধুরী, ডা.নবী হোসাইন, মুহাম্মদ দেলোয়ার, হাফেজ নেজাম উদ্দিন, সৈয়দুল আলম, তারেকুল ইসলাম, আব্দুল হক কাদেরী, হাফেজ দিদারুল মোস্তফা, হাফেজ এনাম,হাফেজ জহিরুল ইসলাম, ইলিয়াছ প্রমূখ।
বক্তারা বলেন, আইয়্যামে জাহেলিয়াতের কুসংস্কারাচ্ছন্ন জীবনধারা হতে বিশ্ব মানবকে মুক্তির লক্ষ্যে মহান আল্লাহ প্রিয় হাবীব (দ.)কে ৫৭০ খ্রিস্টাব্দে ১২রবিউল আউয়াল এ ধরায় প্রেরণ করেন।

