![]() |
কলাপাড়ায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ ও সমাবেশ | সময় সংবাদ |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
কলাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি জ্বালানি তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পরিবহনের ভাড়াবৃদ্ধি, ঘুষ-দূর্ণীতি, দলীয়করণ, সা¤প্রদায়িক হামলার প্রতিবাদ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা দুপুর সাড়ে ১২টায় কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কলাপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। উপজেলা সদস্য আতাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সুুুভাষ চন্দ্র নাগ, আমতলী উপজেলা কমিটির সভাপতি কমরেড মতিউর রহমান, কলাপাড়া উপজেলা শাখার সদস্য গাজী মো. মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি এবং সরকারের সেবামূলক খাতে জনগণের ভোগান্তির কঠোর সমালোচনা করেন। সেইসাথে সরকারি প্রতিষ্ঠানসমূহকে ঘুষ-দূর্নিতি এবং দলীয়করন মুক্ত করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।

