ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওফেল আহমেদ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৫, ২০২২

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওফেল আহমেদ | সময় সংবাদ

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওফেল আহমেদ 


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওফেল আহমেদ।তিনি জেলা পরিষদের পরিষদের ৩ নং ওয়ার্ডের (আলফাডাঙ্গা উপজেলা) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


আজ শনিবার (১৫ অক্টোবর) রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন নওফেল আহমেদ। তিনি ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


উল্লেখ্য, নওফেল আহমেদসহ ৩ নং ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর চারজন হলেন, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম হাতি প্রতীক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা টিউবওয়েল প্রতীক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. তারিকুল ইসলাম তালা প্রতীক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খানের পুত্র মো. ফারুক খান অটোরিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




Post Top Ad

Responsive Ads Here