দোয়ারাবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৯, ২০২২

দোয়ারাবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন | সময় সংবাদ

দোয়ারাবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন | সময় সংবাদ 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দোয়ারাবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশ এই আয়োজন করে। 'কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে নয়টায় থানা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,  উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আবদুস সোবহান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here