রাজশাহীতে নির্বাচনী প্রচারণা নিয়ে মারপিট,এমপি’র বিরুদ্ধে অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৬, ২০২২

রাজশাহীতে নির্বাচনী প্রচারণা নিয়ে মারপিট,এমপি’র বিরুদ্ধে অভিযোগ | সময় সংবাদ

রাজশাহীতে নির্বাচনী প্রচারণা নিয়ে মারপিট,এমপি’র বিরুদ্ধে অভিযোগ | সময় সংবাদ
 


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থীর পোস্টার লাগানো নিয়ে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এমপি আয়েনকে সতর্ক করে চিঠি দেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল জলিল।


বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থী বলেন,  তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করছেন। যার কারনে কয়েকবার হামলা ও হুমকি দেয়া হয়। কিন্ত তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তার পোষ্টার ও ফেস্টুন নির্বাচনী এলাকা থেকে ছিড়ে ফেলা হচ্ছে। বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থী আখতারুজ্জামান আকতারের ৬ কর্মীকে এমপি আয়েন উদ্দিনের উপস্থিতিতে মারপিট করা হয়। মারপিটের পর ওই ৬ কর্মীকে এমপি আয়েন উদ্দিন পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ করেছেন বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থী। 

রাজশাহীতে নির্বাচনী প্রচারণা নিয়ে মারপিট,এমপি’র বিরুদ্ধে অভিযোগ | সময় সংবাদ
 


গত বুধবার দিবাগত রাতে মোহনরপুর উপজেলার ধুরোইল ইউনিয়নে তার পাষ্টার লাগাতে বাধা দেওয়া ও কর্মীদের আটকে রেখে মারধরের করা হয়। ওই রাত ১০.৪০ টার সময় পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিনের নির্দেশে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে অতর্কিত হামলা হয় তার কর্মীদের ওপর। 


হামলাকারীরা বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থীর ২টি গাড়ি ভাংচুর করে। ঘটনার কিছু সময় পরে এমপি উপস্থিত হয়ে তার ৬ কর্মীকে ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন মোহনপুর থানা পুলিশের ওসি তৌহিদুল ইসলামসহ অন্যান্য সঙ্গীও ফোর্স। ঘটনাস্থল থেকে ৭জনকে উদ্ধার করে পুলিশ তাদের থানায় নিয়ে যান। মারধরের ঘটানয় আহতরা হলেন, আকতারের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ড. আবু রায়হান মাসুদ, বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের নাসির উদ্দীন প্রামাণিকের ছেলে আব্দুল মালেক নয়ন(৩৫), রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার মৃত সাইফুদ্দিন মিয়ার ছেলে আবু সুফিয়ান স¤্রাাট(৩০), মৃত আবুল হোসেনের ছেলে আশিকুল ইসলাম নিটু(৪৫), মৃত এ্যাড.মাহাতাব উদ্দিনের ছেলে এ্যাডভোকেট গোলাম আযম ফারুক(৫৩), মনিমুল হকের ছেলে উজ্জ্বল হোসেন(৩০), লক্ষীপুর এলাকার মৃত নকির উদ্দিন শেখের ছেলে মোঃ আলী (৫৩) ও রাজশাহীর হড়গ্রাম এলাকার মস্টুর ছেলে রাফি (৩৫)।


এবিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, প্রচারণা নিয়ে একটি দ্ব›দ্ব হয়েছে।  ঘটনার সাপথে জড়িত  কয়েকজনেক থানায় রাখা আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here