চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০২২

চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা | সময় সংবাদ

 

চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তজা আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবার।


সোমবার ( ৭ নভেম্বর) দুপুরে উপজেলার চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের পক্ষ থেকে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব বিষ্ণু পদ ঘোষাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন।


চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শোঃ মোজাহারুল হকের সভাপতিত্বে এসময় বিভিন্ন মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিদায় নেওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  শরীফ মোঃ মোর্তজা আহসান আবেগতারিত হয়ে বলেন,‘এই উপজেলা থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না ,এই উপজেলার মানুষ অনেক আন্তরিক। কিন্তু চাকরীজনিত কারনে বদলী হতেই হয়’।


প্রসঙ্গত উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তজা আহসান চরভদ্রাসন উপজেলা থেকে মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলায় বদলী করা হয়েছে। দীর্ঘ ৩ বছর সুনামের সাথে তিনি এই উপজেলায় কাজ করেছেন।


Post Top Ad

Responsive Ads Here