
ফরিদপুরে নানা আয়োজনে গণ প্রকৌশল দিবস পালিত | সময় সংবাদ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বন্যাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালীটি ফরিদপুর আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে ডিসি অফিস ঘুরে আবার আইডিইবি কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে পতাকা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
পরে আইডিইবি কার্যালয়ের সম্মেলন কক্ষে আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর আইডিইবির সহ সভাপতি সামচুদ্দীন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর পলিটেকটিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আক্কাস আলী শেখ, ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, কাউন্সিলর মতিউর রহমান শামীম, ফরিদপুর আইডিইবির সাধারণ সম্পাদক কে এম শামসুল আলম মনির প্রমূখ।
