.jpg)
সান্তাহার স্টেশনে এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৯পিস নেশার এ্যাম্পলসহ বাদশা মিয়া (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
গত ৭ নভেম্বর সোমবার রাত ৮টায় সান্তাহার স্টেশন মাস্টারের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা মিয়া নওগাঁ সদরের খয়রাত গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, গত সোমবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনে করাকালিন সময়ে স্টেশন মাস্টারের অফিসের সামনে মাদক বিক্রির সময় বাদশা মিয়াকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৯পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
