দুলার হাট থানার উদ্যোগে ১৩ টি প্রতিষ্ঠানে পুলিশিং সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৪, ২০২২

দুলার হাট থানার উদ্যোগে ১৩ টি প্রতিষ্ঠানে পুলিশিং সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

দুলার হাট থানার উদ্যোগে ১৩ টি প্রতিষ্ঠানে পুলিশিং সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


এ,কে এম গিয়াসউদ্দিন,ভোলা:

 চরফ্যাশন দুলার হাট থানার উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা আজ(০৩)নভেন্বর বৃহস্পতিবার  "দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসায়" অনুষ্ঠিত হয়েছে। 


সভায় মাদ্রাসার মেনেজিং কমিটির  নুরনবী আব্বাসের সভাপতিত্বে মুফতি মাওঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সুপার মাওঃ আবুল কালাম আজাদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি এস আই নজরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


থানা সুত্রে জানা যায় চরফ্যাশন পশ্চিমাঞ্চলের ৫ টি ইউনিয়নে এস আই লেলিন কান্তি হাং কে নুরাবাদ ইউনিয়ন, এস আই মোঃ শাহআলম হাং নীলকমল ইউনিয়ন, এস আই মোঃ আতিকুর রহমান কে আহাম্মদ পুর ইউনিয়ন, এসআই মোঃ নজরুল ইসলাম কে আবুবকর পুর ইউনিয়নে  বিট অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে।


এ পর্যন্ত দুলার হাট আদর্শ ডিগ্রি কলেজ,নীলিমা জ্যাকব ডিগ্রি কেেলজ,দুলার হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়, নুরাবাদ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর চরনুরুলআমীন মুসলিমিয়া দাখিল মাদ্রাসা, চর নুরুলআমীন মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম চরনুরুল আমিন লতিফিয়া আলিম মাদ্রাসা, আহাম্মদ পুর মাধ্যমিক বিদ্যালয়, আবুবকরপুর মাধ্যমিক বিদ্যালয় সহ ১৩ প্রতিষ্ঠানে  ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 


সভায় প্রধান অতিথি হিসাবে ওসি আনোয়ারুল হক বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার  মতে মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা গ্রহনযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে গ্রহন করা ও তার ওপর নির্ভরশীল হয়ে পড়া। যেমন গাঁজা,ফেনসিডিল, হেরোইন, মদ,বিয়ার,তাড়ি,ঘুমের ঔষধ প্যাথেড্রিন ইনজেকশন, ইয়াবা ইত্যাদি।মাদকের ছোবলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রান নষ্ট হচ্ছে তরুনদের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। 


বাল্য বিবাহে প্রতিরোধে অভিভাবক সমাজের দায়িত্বশীল ও সকল শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা প্রদান করেন এবং এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।


উল্লেখ্য ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় জঙ্গিবাদ বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক,গুজবে কান না দেওয়া, মোবাইলে অপব্যবহার, নারী নির্যাতন রোধে পুলিশের কাজে সহায়তা করতে ০১৩২০১৫২৪১৫ অফিসিয়াল মোবাইল নান্বার প্রদান করা হয়।


পরে দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসায় ছাত্রীদের স্বপথ বাক্য পাঠ করান।

Post Top Ad

Responsive Ads Here