কাউখালীতে দিনব্যাপী সেবা দানকারীদের কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৭, ২০২২

কাউখালীতে দিনব্যাপী সেবা দানকারীদের কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ

কাউখালীতে দিনব্যাপী সেবা দানকারীদের কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ


পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের কাউখালীতে নারীরা এগিয়ে চলো প্রকল্প নারী পক্ষের আয়োজনে সোমবার সকালে উপজেলা সভাকক্ষে দিনব্যাপী সেবা দানকারীদের সাথে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। 


কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু, নারী পক্ষের সদস্য এডভোকেট শাহনাজ আক্তার, রেহেনা সামদানি কণা, প্রকল্প কর্মকর্তা ফাতেমার জুবাইদা, তন্বী সোম, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়।


Post Top Ad

Responsive Ads Here