বোয়ালমারীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নান্নু মিয়া | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৭, ২০২২

বোয়ালমারীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নান্নু মিয়া | সময় সংবাদ

বোয়ালমারীতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নান্নু মিয়া | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন হাফিজুর রহমান। 


তিনি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের এডহক কমিটির বর্তমান সভাপতি। সোমবার (৭ নভেম্বর) উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দাতা সদস্য, নব নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা মিলে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে সভাপতি মনোনীত করেন। 


এর আগে গত ৫ নভেম্বর বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে মো. ফরাদুল আলম প্রথম, মো. ফায়েক মোল্যা দ্বিতীয়, মো. জাহিদুল ইসলাম ও গাজী বেলায়েত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হন। একাধিক প্রার্থী না থাকায় সুরভী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷ শিক্ষক প্রতিনিধি পদে ৩জনের বেশি প্রার্থী না থাকায় মো. আবুক কালাম আজাদ, মো. ইমতিয়াজ উদ্দীন খান এবং শিখা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 


নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান ও একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। 



Post Top Ad

Responsive Ads Here