কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১৯ জন হাসপাতালে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৫, ২০২২

কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১৯ জন হাসপাতালে | সময় সংবাদ

কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ১৯ জন হাসপাতালে | সময় সংবাদ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৯ জন আহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। 


আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত হওয়ায় কিছুক্ষণ হাসপাতালে রেখে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।


জানা যায়, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ কয়েকটি পাগলা কুকুর সন্ধ্যার পর ক্ষিপ্ত হয়ে ওঠে। সেসময় শহরের নীমতলা, কাশিপুর, নতুন বাজারসহ আশপাশের এলাকায় রাস্তায় ও দোকানে বসে থাকা অবস্থায় মানুষকে কামড়িয়ে আহত করে। কারও মুখে, কারও পায়ে কিংবা হাতে কামড়ে দেয়।


নিমতলা বাসস্ট্যান্ডের ভুক্তভোগী শাহরিয়ার আলম সোহাগ বলেন, বাসা থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার সময় পাশ দিয়ে চলা এক কুকুর আমার বাম পা কামড়ে ধরে। এ অবস্থায় আমি মাটিতে পড়ে যাই। ডান পা দিয়ে লাথি মারার পর কুকুরটি আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে কুকুরের ৩টি দাঁত আমার পায়ে বসে যায়। রক্ত ঝরতে থাকে গলগল করে।


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানভীর রহমান বলেন, হাসপাতালে আসা রোগীদের শরীরে কুকুর কামড়ানোর ক্ষত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তবে চিকিৎসা নেয়া কারও শারীরিক অবস্থা আশংকাজনক নয়।




Post Top Ad

Responsive Ads Here