নিজস্ব প্রতিনিধি:
দেশের সনাতন ধর্মালম্বীদের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা কল্যান উন্নয়ন তহবিলে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, এফবিসিসিআই এর সহ-সভাপতি ডঃ যশোদা জীবন দেবনাথ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরের সভা কক্ষে দশ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জি.এল ভৌমিক ও সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র নাথ পোদ্দার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে।
এ সময় ডঃ যশোদা জীবন দেবনাথ এর অনুরোধে তার বন্ধু দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা এস চৌধুরী গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সুধীর চৌধুরী ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
ডক্টর যশোদা জীবন পূর্ব ঘোষিত অনুযায়ী ১০ লাখ টাকা প্রধান ছাড়াও সামনের দিনে এ উন্নয়ন খাতে আরও অর্থ দিবেন বলেও ঘোষণা দিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার, ডক্টর যশোদা জীবনের সহধর্মিনী সোমা দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জি.এল ভৌমিক ও সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র নাথ পোদ্দার সনাতন ধর্মালম্বীদের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা কল্যাণ তহবিলে যশোদা জীবন এগিয়ে এসেছেন এজন্য তার ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও যশোদা জীবন বিভিন্ন সময়ে আর্থিক ও মানসিক ভাবে ভালো কর্মে ভূমিকা রাখেন যা হিন্দু সমাজের জন্য এক বিরাট উদাহরণ বলেও তারা তাদের বক্তব্য উল্লেখ করেন।

