কক্সবাজারে জরুরি খাদ্য সহায়তায় নৌবাহিনী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৯, ২০২৩

কক্সবাজারে জরুরি খাদ্য সহায়তায় নৌবাহিনী

 

কক্সবাজারে জরুরি খাদ্য সহায়তায় নৌবাহিনী
কক্সবাজারে জরুরি খাদ্য সহায়তায় নৌবাহিনী

সময় সংবাদ ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি ১২ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়।


খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সব ধরনের সহায়তা প্রদানের জন্য পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ প্রস্তুত রয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



Post Top Ad

Responsive Ads Here