কাউখালীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৩, ২০২৩

কাউখালীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর

 

কাউখালীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর
কাউখালীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে কাউখালীতে বুধবার  মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে উপজেলার শিয়ালকাটি  ইউনিয়ন ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কাছারি বাড়ি ও শংকরপুর মৌজায় ২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির কাগজপত্র সহ গৃহ হস্তান্তর করা হয়।


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,পিআইও রুনু বেগম, শিয়ালকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু । 


উপকারভোগী ফাতেমা বেগম ও হাসিনুর বেগম বলেন আমরা কখনো স্বপ্নেও ভাবিনি পাকা ঘরে ছেলেমেয়েদের নিয়ে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্থায়ী ঠিকানা করে দিল।




Post Top Ad

Responsive Ads Here