কুষ্টিয়ার মেয়র ও সিভিল সার্জন হাসপাতালে,সকলের দোয়া প্রার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৩, ২০২৩

কুষ্টিয়ার মেয়র ও সিভিল সার্জন হাসপাতালে,সকলের দোয়া প্রার্থী

 

কুষ্টিয়ার মেয়র ও সিভিল সার্জন হাসপাতালে,সকলের দোয়া প্রার্থী
কুষ্টিয়ার মেয়র ও সিভিল সার্জন হাসপাতালে,সকলের দোয়া প্রার্থী 

মোঃ হাবিবুর রহমান:

কুষ্টিয়া পৌরসভার বার বার নির্বাচিত জননন্দিত মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী গুরুতর অসুস্থ। 


বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন তিনি। হঠাৎ প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয়ে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ঢাকা থেকে চিকিৎসা নিয়ে কুষ্টিয়া আসেন মেয়র বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী। একই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসেন কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম। দুজনই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিওতে ভর্তি। সকলের দোয়া প্রার্থনা কামনা করেছেন পরিবারবর্গ।


খবর শুনে হাসপাতালে ছুটে যান মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং সেখানে কথা হাসপাতালের তত্বাবধায়ক , আরএমও সহ চিকিৎসক টিমের সাথে । 


এদিকে গতকাল ২২শে আগস্ট মঙ্গলবার ভোরে ভেড়ামারার বামনপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মৃত শাজাহান এর স্ত্রী শামসুন্নাহারকে প্রতিবেশীরা মারধর করে রক্তাক্ত জখম করে । পরে আশেপাশের লোকসহ তার ছেলে সুরুজ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ ভর্তি করে ৩ জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করলে ওসি জহরুল ইসলামের সহযোগিতায় ২ নং আসামীকে গ্রেফতার করে , অন্যরা পলাতক । 


বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ভেড়ামারা হতে সদর হাসপাতালে ভর্তি করে এবং মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন রয়েছেন । উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর অন্যায়ভাবে হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি , থানায় মামলা দায়ের সহ সার্বিক সহযোগিতায় “মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম” কুষ্টিয়া জেলা শাখা । মুক্তিযোদ্ধা পরিবারের যে কোন বিষয়ে সার্বিক সহযোগিতায় কাজ করতে আমরা বদ্ধপরিকর । আমরা কথায় নয় , কাজে বিশ্বাসী । জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।


Post Top Ad

Responsive Ads Here