পিরোজপুরে শেখ তানের শান্তি সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৯, ২০২৩

পিরোজপুরে শেখ তানের শান্তি সমাবেশ

পিরোজপুরে শেখ তানের শান্তি সমাবেশ
পিরোজপুরে শেখ তানের শান্তি সমাবেশ


পিরোজপুর প্রতিনিধি:

বিএনপির ডাকা টানা অবরোধ ও জনগনের জানমাল রক্ষায় পিরোজপুরে শান্তি সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের পুত্র শেখ খালিদ অরিন্দম তান। 


আজ বৃহস্পতিবার সকালে তানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ রোড থেকে একটি অবরোধ বিরুধী মিছিল বের করে আওয়ামী লীগ সর্মথকরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনক্লাব সড়কে এসে শেষ হয়। পরে সেখানেই শান্তি সমাবেশ করেন কয়েক‘শো’ নেতাকর্মীরা।


সমাবেশে শেখ খালিদ অরিন্দম তান বলেন, অবরোধের নামে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে পিরোজপুর বাসী ঐক্যবদ্ধ। এ জেলার কোথায় আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আছি রাজপথে।


এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য প্রবীন নেতা চন্ডি চরণ পাল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক ভিপি মাকসুদুর ইসলাম লিটন সিকদার সহ বর্তমান ছাত্রলীগ,যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


শেখ খালিদ অরিন্দম তান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানি রহমানের পুত্র এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।


Post Top Ad

Responsive Ads Here