আখেরি মোনাজাতের মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

আখেরি মোনাজাতের মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ

আখেরি মোনাজাতে মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ
আখেরি মোনাজাতে মাধ্যমে জয়পুরহাট ও শেরপুরে ইজতেমা শেষ 


নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা আজ দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দিলি­ নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের মূলধারার সাথীদের (অনুসারী) আয়োজনে ঢাকার কাকরাইল মসজিদ মার্কাজের মুরুব্বি মুফতি রিয়াজ উদ্দিন আখেরি মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে এ আখেরি মোনাজাত শেষ হয়।


জয়পুরহাট শহরের গুলশান মোড় সংলগ্ন জয়পুরহাট  সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে গত বৃহস্পতিবার  ডা. আমিরুল ইসলামের আম বয়ানের মধ্য দিয়ে এ জেলা ইজতেমা শুরু হয়েছিল।


এদিকে আমাদের শেরপুর প্রতিনিধির সহযোগীতায় জানা যায়, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী শেরপুর জেলা ইজতেমা আজ দুপুরে শেষ হয়েছে। ইজতেমায় এবার দেশের বিভিন্ন স্থানের বিপুল সংখ্যক মুসলি­র পাশাপাশি আলজেরিয়া, মরক্কো, সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকেও তাবলিগ জামাতের মুসলি­রা ইজতেমায় অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান।


শেরপুর পৌরসভার শেখহাটি বাজারের কাছে ফসলের বিশাল মাঠ জুড়ে স্থাপন করা প্যান্ডেলে এবার ভারতের দিলি­র মাওলানা সাদের অনুসারীরা এ জেলা ইজতেমার আয়োজন করেন। গত তিনদিন আগে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।



Post Top Ad

Responsive Ads Here