চারঘাট ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে সিআরইউ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

চারঘাট ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে সিআরইউ

 

চারঘাট ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে সিআরইউ
চারঘাট ইউএনও কে বিদায় সংবর্ধনা দিয়েছে সিআরইউ

মোঃ ইসমাইল হক,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন সম্প্রতী বদলি উপলক্ষে চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 


সারাদেশ ব্যাপি ইউএনও এবং ওসিদের একটি রদ বদল হয়েছে। এর ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাট উপজেলা ইউএনও বদলি হয়েছেন। সোমবার সকালে উপজেলার মাসিক সভায় ইউএনও তার বদলি নিশ্চিত করেছেন। ওই সময় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্মকর্তা ইউএনও’র কর্তব্যরত সময়ে নিষ্টার সহিত দায়িত্ব পালনের প্রশংসা করেন। 


উপজেলা আইন শৃঙ্খলা সভায় ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা সকল দপ্তরসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন সকলস্তরের মানুষের সহযোগিতা তিনি পেয়েছেন বলে সভায় ব্যক্ত করেছেন তিনি। 


পরিশেষে ইউএনও কে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানান, চারঘাট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর সভাপতি ও দি এশিয়ান এজ জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম (রবি), সিআরইউ সম্পাদক ইসমাইল হক, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জিনারুল হক, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম আশা ।



Post Top Ad

Responsive Ads Here