মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৪, ২০২৪

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু 


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের একজনের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 


নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এর কলার ছড়ি প্রতিকের এক সমর্থক ছিলেন।

 

জানাগেছে, নির্বাচনী বিরোধের জের ধরে বুধবার দুপুরে নাগ্রাভাংগা এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। ওই বিরোধের জেরে বিকেলে বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়। 


পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।


Post Top Ad

Responsive Ads Here