ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার

ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার
ভাঙ্গায় মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়া গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।


জানা গেছে, ফরিদপুর-৪ সংসদীয় আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ খবর ছড়িয়ে পড়ার পর দুই ইউনিয়নের মানুষ টানা কয়েকদিন মহাসড়ক অবরোধ করেন।


শনিবার সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া তৃতীয় দফার তিন দিনের অবরোধ ঘোষণা করেন।


সাধারণ জনগণের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন মহাসড়কে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়, পাশাপাশি রাখা হয়েছে তিনটি কামান ও একটি জল কামান।


অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, “সাধারণ জনগণের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকেই চারজন ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশের হাজারখানেক সদস্য মহাসড়কে টহল দেবেন। কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে মধ্যরাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”


Post Top Ad

Responsive Ads Here