![]() |
| সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্য বছরের নির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।
সভাপতি: নুরুল ইসলাম নাহিদ (কালের কণ্ঠ) – ১২ ভোট
প্রতিদ্বন্দ্বী: আবু নাসের হুসাইন (‘চ্যানেল এস’ টিভি) – ১১ ভোট
সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম (সমকাল) – ১৭ ভোট
প্রতিদ্বন্দ্বী: মনির মোল্যা (আজকালের খবর) – ৬ ভোট
সিনিয়র সহ-সভাপতি: হারুন-অর-রশীদ (বাংলা নিউজ২৪.কম) – ১৮ ভোট
একই পদে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন মিঞা (পল্লী বাংলা), মো. আজিজুর রহমান (দিনকাল), মো. রেজাউল করিম (নয়াদিগন্ত)
অন্যান্য পদে বিজয়ীরা:
অর্থ-সম্পাদক: মোশাররফ হোসেন মাসুদ (সংবাদ প্রতিদিন)
যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. শফিকুল ইসলাম (যুগান্তর)
দপ্তর সম্পাদক: মো. লাভলু মিয়া (সময় আলোর)
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. পারভেজ মিয়া (প্রতিদিনের কাগজ)
সাহিত্য ও পাঠাগার সম্পাদক: নিজাম তালুকদার (সমাজের বাণী)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আকাশ সাহা (কালবেলা)
কার্যনির্বাহী সদস্য: এম কিউ হোসাইন বুলবুল (যায়যায়দিন), শরিফুল হাসান (মানবজমিন), জাকির হোসেন (ইত্তেফাক)
নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাংবাদিকরা নিজেদের মতামত প্রকাশে সক্রিয় ছিলেন। নতুন কমিটি আগামী বছর সালথা প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

