সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা

 

সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা
সালথায় ইমাম-ওলামা মাশায়েখদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):

ফরিদপুর জেলার সালথা উপজেলায় ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম, ওলামা ও মাশায়েখদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


সভায় বক্তারা বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। প্রকৃত শান্তি, অধিকার ও ন্যায্যতা নিশ্চিত করতে হলে ইসলামের শিক্ষা ও সুশাসনকে প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে।” তারা আরও উল্লেখ করেন, নৈতিক অবক্ষয় রোধ এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে ইসলামি কল্যাণ রাষ্ট্র অপরিহার্য।


জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তারা ইমাম, মাশায়েখ ও তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


সভায় অংশগ্রহণকারী স্থানীয় ইমাম ও ওলামারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ চর্চা এবং ইসলামি শিক্ষার প্রসার ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা সমাজ সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন—ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুদ্দিন,ফরিদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন,জেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি ফজলুর রহমান,ব্যবসায়ী ও জামায়াত নেতা হিমায়েত হোসেন,ফরিদপুর জেলা পৌর জামায়াতের সুরা সদস্য জাহাঙ্গীর হোসেন,উপজেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু)

মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান,যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন,রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেন।


সভায় সালথার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা ইমাম, ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।



Post Top Ad

Responsive Ads Here