চিলাই নদীতে ইউএনও’র কঠোর পদক্ষেপ: অবৈধ বালু উত্তোলনের পথে বাঁশের ব্যারিকেড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

চিলাই নদীতে ইউএনও’র কঠোর পদক্ষেপ: অবৈধ বালু উত্তোলনের পথে বাঁশের ব্যারিকেড

 

চিলাই নদীতে ইউএনও’র কঠোর পদক্ষেপ: অবৈধ বালু উত্তোলনের পথে বাঁশের ব্যারিকেড
চিলাই নদীতে ইউএনও’র কঠোর পদক্ষেপ: অবৈধ বালু উত্তোলনের পথে বাঁশের ব্যারিকেড

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলার শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুমোদন ছাড়া বালু উত্তোলন বা পরিবহন সম্ভব না হয়।


দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।


স্থানীয়রা জানান, প্রশাসনের এই পদক্ষেপের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।


স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।


পরিবেশবিদরা মনে করেন, চিলাই নদীতে প্রশাসনের উদ্যোগ শুধু নদীর ভারসাম্য রক্ষায় নয়, বরং পুরো এলাকার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ অন্যান্য নদীতেও গ্রহণ করা হবে।


উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী, যা স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য বিশেষ ভূমিকা রাখে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সমস্যা তৈরি হচ্ছিল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, “চিলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন–২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here