![]() |
| সালথায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় সালথা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শওকত আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মহা. তাশেম উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, এবং সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা আজ শিক্ষা, নেতৃত্ব ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব হবে।

