‘ধানের শীষ বিজয়ী হলে সবাই নিরাপদ থাকবে’ — কলিম উদ্দিন আহমেদ মিলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

‘ধানের শীষ বিজয়ী হলে সবাই নিরাপদ থাকবে’ — কলিম উদ্দিন আহমেদ মিলন

 

‘ধানের শীষ বিজয়ী হলে সবাই নিরাপদ থাকবে’ — কলিম উদ্দিন আহমেদ মিলন
‘ধানের শীষ বিজয়ী হলে সবাই নিরাপদ থাকবে’ — কলিম উদ্দিন আহমেদ মিলন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,“ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে।”


বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজার পয়েন্টে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,“আমি এবার শুধু নিজে নয়, ছাতক-দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই।”


সরকারের সমালোচনা করে তিনি বলেন,“একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে। ‘গণভোট’, ‘পিআর’ ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের জনগণ আর বিভ্রান্ত হবে না। তারা ধানের শীষে ভোট দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।”


উন্নয়ন প্রসঙ্গে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,“দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে পড়েছে মানুষ। জনগণের কল্যাণে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ছাতক-দোয়ারাবাজারে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”


তিনি অতীতের ঐতিহ্যের কথাও স্মরণ করেন,“একসময় এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর ও ব্যবসা-বাণিজ্য ব্রিটিশ আমলেও সুনাম কুড়িয়েছিল। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেই গৌরব হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।”


গণসমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ, ডাঃ এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


গণসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।


Post Top Ad

Responsive Ads Here