যুবদল নেতা নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৩, ২০২৫

যুবদল নেতা নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

যুবদল নেতা নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা
যুবদল নেতা নয়নকে নিয়ে মানহানিকর মন্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

 


নিজস্ব প্রতিবেদক:

যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।


বিচারক মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল রানা।


মামলার আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আসছেন।


বাদীর দাবি, এসব বক্তব্যের মাধ্যমে তিনি শুধু বিএনপিকেই নয়, বরং আন্দোলনে নেতৃত্বদানকারী ব্যক্তিদেরও সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।


গত ১ নভেম্বর এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে—এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি। এখন মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”


বাদীর অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং বিষয়টি সরাসরি মানহানিকর।




Post Top Ad

Responsive Ads Here