![]() |
| সালথায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নবকাম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা এনসিপির সভাপতি সজীব আল হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম মোল্যা ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী।
বক্তারা বলেন, দুর্নীতি রোধে সর্বস্তরের মানুষের সচেতনতা তৈরি করতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করতে হবে।

