![]() |
| সালথায় বেগম রোকেয়া দিবস উদযাপন: র্যালি, অদম্য নারী সম্মাননা ও আলোচনা সভা |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, অদম্য নারী সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রারম্ভিক স্থানে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন—সালথা থানার ওসি বাবলু রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিরাজ আলী ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা জামায়াতের আমীর আবুল ফজল মুরাদ ও সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা ইমরান, উপজেলা এনসিপির সভাপতি সজিব আল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে দুইজন দুঃস্থ নারীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

