চট্টগ্রামে ভাড়া বাসা থেকে এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০২৫

চট্টগ্রামে ভাড়া বাসা থেকে এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

চট্টগ্রামে ভাড়া বাসা থেকে এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভাড়া বাসা থেকে এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য নাঈম বিশ্বাসের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


নাঈম বিশ্বাস ৯ম এপিবিএনের সদস্য ছিলেন। তাকে অচেতন অবস্থায় রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।


৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here