সালথায় সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

সালথায় সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

সালথায় সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা
সালথায় সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

 


শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 


সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।


পদত্যাগকারী নেতা হলেন বল্লভদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্ল্যা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মো. লিটন মোল্ল্যা বলেন, কোনো প্রকার চাপ, ভয় কিংবা প্রলোভন ছাড়াই স্বেচ্ছায় ও সজ্ঞানে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।


তিনি আরও জানান, আজকের দিন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করবেন। পাশাপাশি ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর সঙ্গে কাজ করার ঘোষণা দেন তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা পান্নু মিয়া ও খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্ল্যা, মাসুদ মোল্ল্যা, সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Post Top Ad

Responsive Ads Here