চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড: ২৪ ঘণ্টায় ৫,৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড: ২৪ ঘণ্টায় ৫,৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং

 

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড: ২৪ ঘণ্টায় ৫,৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রেকর্ড: ২৪ ঘণ্টায় ৫,৭০৯ কন্টেইনার হ্যান্ডলিং

মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম:

দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক অপারেশনাল কৌশলের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-এর তত্ত্বাবধানে টার্মিনালটি গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।


বন্দর সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ সকাল ৮টা থেকে ১ মে ২০২৬ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (ঞঊটং) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা টার্মিনালটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ।


সংশ্লিষ্টরা জানান, সিডিডিএল এনসিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সার্বক্ষণিক তদারকি, সমন্বিত ব্যবস্থাপনা এবং শৃঙ্খলাবদ্ধ কার্যক্রমের ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও দ্রুত কন্টেইনার স্থানান্তরের ব্যবস্থাও কার্যক্রমকে গতিশীল করেছে।





বন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “এই অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়, বরং বাংলাদেশ নৌবাহিনী ও সিডিডিএলের পেশাদারিত্ব এবং সক্ষমতার প্রতিফলন।”


তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এনসিটির সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বর্তমানে রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, ফর্কলিফটার, কন্টেইনার হ্যান্ডলার ও মোবাইল ক্রেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় রয়েছে। এছাড়া বিপুল সংখ্যক ট্রেইলার সংস্কারের অপেক্ষায় আছে।


তাদের মতে, এসব যন্ত্রপাতি দ্রুত সংস্কার বা প্রতিস্থাপন করা গেলে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।


চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এনসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের এই রেকর্ড দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জাহাজজট কমবে, ব্যবসায়িক খরচ হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।




Post Top Ad

Responsive Ads Here