আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

 

আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।


আলোচনা সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান।


এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের বীরত্ব ও ত্যাগ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শহীদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



Post Top Ad

Responsive Ads Here