আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের দণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের দণ্ড

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের দণ্ড
আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের দণ্ড

 


মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।


অভিযানকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন (৫৬) ও কামরুল হাসান মুন্না (১৯) মাদক সেবনরত অবস্থায় ছিলেন বলে জানানো হয়।


পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লোকমান উদ্দিনকে ৩০ দিন, শাহাদাত হোসেনকে ৩ দিন এবং কামরুল হাসান মুন্নাকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।


মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।



Post Top Ad

Responsive Ads Here