নরসিংদীতে এবার লটকনের বাম্পার ফলন ।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৪, ২০১৮

নরসিংদীতে এবার লটকনের বাম্পার ফলন ।।সময় সংবাদ

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

 নরসিংদীতে এবার লটকনের বাম্পার ফলন ফুল হয় না, পাপড়িও ঝরে না। সরাসরি গাছের কাণ্ড থেকে বের হয় লটকন, যার স্থানীয় নাম বুভি। আঙুরের মত থোকায় থোকায় ধরে বলে ইংরেজিতে এর নাম Burmese grap। বৈজ্ঞানিক নাম Baccaurea sapida গাছ ছোটখাটো ঝাঁকড়া ধরনের। 

পাতা ডিম্বাকৃতির, গাঢ় সবুজ। টক-মিষ্টি স্বাদের লটকন ফল দেশের চাহিদা মিটিয়ে এখন রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লটকন। প্রতি বছরই বাড়ছে বাগানের সংখ্যাও

সঠিক সময়ে লটকন বাগানের পরিচর্চা করার কারণে এবং সময় মত বৃষ্টি হওয়ায় এবার লটকনের বাম্পার ফলন হয়, স্থানীয় পাইকাররা ছোট বড় বাগানে গিয়ে এক মাস আগেই গাছে থাকা কাঁচা লটকন প্রতি মণ ১ হাজার থেকে ১৫শত টাকায় ক্রয় করেন।

 জুলাই মাসে প্রথম দিক থেকে লটকন বিক্রি করবে বলে জানায়। নরসিংদী জেলার ৫টি উপজেলার মধ্যে শিবপুর উপজেলায় লটকনের ফলন বেশি হয়ে থাকে। 

দুই যুগ আগেও এই ফলটির কদর ছিল না। পুষ্টিকর ও সুস্বাধু হওয়ায় দিন দিন রসালো এই ফলটির দেশে ও বিদেশে চাহিদা বেড়ে যায় ঢাকা-সিলেট মহা-সড়কের পাশে প্রতিদিন চৈতন্য, কামারটেক, গাবতলী ও রায়পুরা উপজেলার মরজাল বাজারে লটকনের হাট বসে। এসব বাজার থেকে শুরু করে ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাইকাররা লটকন কিনে নিয়ে যান 


উপজেলার জয়নগর, যোশর, বাঘাব, চক্রধা এই সব ইউনিয়নে লাল মাটির অসংখ্য ছোট বড় টিলা পাহাড় রয়েছে। লাল মাটি ও ছায়াযুক্ত টিলা পাহাড়ে লটকনের ব্যাপক ফলন হয়। এবার গত বছরের তুলনায় ফলন ভাল হওয়ায় দ্বিগুণ দামে বিক্রি করেছেন বাগান মালিকরা।

Post Top Ad

Responsive Ads Here