মেহেরপুরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৪, ২০১৮

মেহেরপুরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং রোগমুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

মেহের আমজাদ,মেহেরপুর 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব পৌর ঈদগাহ পাড়াস্থ মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করে জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদের সঞ্চলনয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ও পিস এম্বাসেডর জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, ওই মামলা জামিন যোগ্য হলেও বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে জীর্ণ, শীর্ণ,পরিত্যক্ত কারাগারে বন্দী রেখে মানসিক ভাবে নির্যাতন চালানো হচ্ছে। বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ্য কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে না। এটি সম্পূর্ণ রূপে মানবাধিকার লঙ্ঘন। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি নেতা এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন, আব্দুল হামিদ খান গাজু,একরামুল হক একা,ইকবাল হোসেন,ইদ্রিস আলী,রাশিকুল ইসলাম রাসু,নছর আলী, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল,যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার,ইসমাইল হোসেন, পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, রোকন,চঞ্চল বিশ্বাস,সোহাগ,তাসেল,কালু,মোহন, বখতিয়ার, বুড়িপোতা ইউনিয়ন যুবদল নেতা হাসেম আলী,মফিজুল ইসলাম,ছাত্রদল নেতা নাহিদ,মাহবুব,সানি,লিটন,মিন্টু,রোকন,শিলন,বাঁধন,মুন,মিঠুন,রাসিফ,নাঈম,ইখলাস,আরিফ,নিলয়,ফারদিনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here