মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর ডায়েবেটিক হাসপাতালের আয়োজনে জেলা প্রশাসক পরিমল সিংহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ডায়েবেটিক হাসপাতালে মিলনায়তনে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএমএ‘র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর ডায়েবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।