ফরিদপুর মধুখালীতে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

ফরিদপুর মধুখালীতে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনি্ধি:
 বুধবার সকাল সাড়ে ৮টার সময় ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর পুলিশ চেকপোস্টে সাতক্ষীরা গামী কে লাইন পরিবহনের (ঢাকা-মেট্রো ব- ১২-০০৫১ নং) গাড়ীতে তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রেজাউল খান (৪২), পিতা- মো. রমজান সেখ, বাড়ী যশোর জেলার বেনাপোল থানার দুর্গাপুর গ্রামে। এব্যাপারে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। মধুখালী থানার উপপরিদর্শক মাহাবুল করিম এ অভিযান পরিচালনা করে।

Post Top Ad

Responsive Ads Here