বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর 
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে মেহেরপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর আলোকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সমাবেশে মাসুদ অরুন বলেন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন সমুদ্র ও মহাকাশ বিজয় হয়েছে, যদি সৎ সাহস থাকে তবে নিরপেক্ষ নির্বাচন দিন, তাহলে বুঝতে পারবেন জনগণের মন কতটা বিজয় করতে পেরেছেন।

Post Top Ad

Responsive Ads Here