টাঙ্গাইলে মে দিবস উদ্যাপন ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০১, ২০১৮

টাঙ্গাইলে মে দিবস উদ্যাপন ।।

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস উদ্যাপন। মঙ্গলবার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আলী ইমাম তপন,আব্বাস উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, বীর বিক্রম আব্দুর সবুর খান প্রমুখ। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন।


Post Top Ad

Responsive Ads Here