ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০১, ২০১৮

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আকিবুল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিবুল (৩৫) টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, আকিবুল ঘাটাইল উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে তিনি ঘর থেকে বেড় হয়ে উপজেলার ঘাটাইল ক্যান্টনমেন্টের সামনের একটি রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Post Top Ad

Responsive Ads Here