মেহেরপুরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০২, ২০১৮

মেহেরপুরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক হয়েছে ৩জন। গতকাল বুধবার ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার এবং আসামীদের আটক করে। আটককৃতরা হলো চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের শুকুর আলীর ছেলে তরিকুল। গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের ওমর ফারুকের ছেলে কাওসার এবং বুড়িপোতা গ্রামের শহর আলীর ছেলে আইন। জান াগেছে মেহেরপুর ডিবি’র এসআই মেজবাহুর দারাইন-এর নেতৃত্বে ডিবি’র একটি দল শহরের পোষ্ট অফিস পাড়া থেকে ১শ গ্রাম গাঁজা সহ তরিকুলকে, পশুহাট পাড়া স্কুলের কাছ থেকে ১শ গ্রাম গাঁজা সহ কাওসার আলী এবং যাদবপুর থেকে ৫ বোতল ফেন্সিডিল সহ ্আইনুলকে আটক করে। আটক ৩ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে এএসআই জসিম, মাহাতাব উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here