মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের আয়োজনে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে ওই গনশুনানী অনুষ্ঠিত হয়। গনশুনানীকালে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ বিভিন্ন অভিযোগ সহ অন্যান্য বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন তাদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের ব্যাপারে পরামর্শ দেন। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন এ সময় গনশুনানীতে উপস্থিত ছিলেন।

