মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে শ্রী শ্রী স্বামী নিগামানন্দ ঠাকুর সরস্বতীদেবের ১৩৯তম বার্ষিক জন্মোৎসব উপলক্ষে ২ দিন ব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২ দিন ব্যাপী শ্রী শ্রী স্বামী নিগামানন্দ ঠাকুরের জন্মোৎসব শনিবার সন্ধ্যায় শুরু হয় এবং গতকাল রোববার রাত ১০টার দিকে শেষ হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ভৈরব নদ তটস্ত ঠাকুরের পূন্য জন্মভূমি কুতুবপুর শ্রীশ্রীগুরুধামে অনুষ্ঠানসূচি পালন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বিশেষ পূজা,অঞ্জলি প্রদান, দীক্ষাদান, ভোগরাগ, দরিদ্র নর-নারায়ণের সেবা, ধর্মসভা, মহারাজের জীবনবাণী, আদর্শ-উদ্দেশ্য, লক্ষ্য ও ভাব ধারার উপর আলোচনা। গতকাল রোববার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন শ্রী শ্রী স্বামী নিগামানন্দ ঠাকুর সরস্বতীদেবের জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ। শ্রী শ্রী স্বামী নিগামানন্দ ঠাকুর সরস্বতীদেবের জন্মোৎসব অনুষ্ঠানে ভারতের উড়িষ্যা, ব্যাংগালোর, বিহার, ঝাড়খান, রাজস্থান, আসাম, জলপায়গুড়ি সহ বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার নারী-পুরুষ ভক্ত যোগদান করেন। এদিকে বাংলাদেশের প্রায় ৬০ জেলা থেকে অসংখ্য নারী-পুরুষ ভক্তরা কুতুবপুর শ্রীশ্রী গুরুধামে ভিড় জমিয়েছেন গুরুদেবের আশির্বাদ লাভের আশায়। নিরাপত্তার জন্য আইন শৃংখলাবাহিনী দায়িত্ব পালন করছেন।

